Hadith for the World
Tap the image to view it full size
ফিকহ ও উসূলে ফিকহ

উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাতে বাই‘আত গ্রহণ করেছিলেন। তিনি বলেন:

Available in 60 languages
«উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাতে বাই‘আত গ্রহণ করেছিলেন। তিনি বলেন: “আমরা(মাসিক স্রাব থেকে) পবিত্র হওয়ার পর হলদে ও মেটে বর্ণের স্রাবকে কিছুই গণ্য করতাম না।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

মহিলা সাহাবি উম্মু আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে নারীরা হায়েয থেকে পবিত্র হওয়ার পর যে পানি যোনিপথ থেকে বের হয়-যার রং কালচে বা হলুদাভ-তাকে হায়েয (ঋতুস্রাব) হিসেবে গণ্য করত না। তাই তারা এই পানির কারণে সালাত বা সাওম ছেড়ে দিত না।

Source
আবূ দাউদ এই শব্দে বর্ণনা করেছেন এবং ইমাম বুখারীও বর্ণনা করেছেন, তবে (بعد الطهر) শব্দ ব্যতীত।
Download image

Saved at original quality