Hadith for the World
Tap the image to view it full size
আকীদা

আব্দুল্লাহ ইবনু ’আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন:

Available in 60 languages
«আব্দুল্লাহ ইবনু ’আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “প্রকৃত মুসলিম সে, যার মুখ ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির সে, যে আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা ত্যাগ করে।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন , পূর্ণাঙ্গ মুসলিম হলো সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। অর্থাৎ, সে তাদের গালি দেয় না, অভিশাপ দেয় না, তাদের গিবত করে না এবং তার জিহ্বা দিয়ে তাদেরকে কোনো প্রকারের কষ্ট দেয়না বা ক্ষতি করে না। এবং তার হাত থেকেও তারা নিরাপদ থাকে, অর্থাৎ সে তাদের উপর যুলুম করে না, তাদের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে না এবং এজাতীয় অন্য কোনো কাজ করে না। আর মুহাজির হল সেই ব্যক্তি, যে আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন তা পরিত্যাগ করে।

Source
সহীহ বুখারী ও মুসলিম
Download image

Saved at original quality