Hadith for the World
Tap the image to view it full size
আল-কুরআনুল কারীম ও কুরআন সংক্রান্ত বিবিধ বিদ্যা

‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

Available in 42 languages
«‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কুরআনে পারদর্শী ব্যক্তি সম্মানিত আনুগত্যশীল দূত ফেরেশতাদের সাথে থাকবেন, আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং পড়তে বেধে বেধে যায় এবং এ কারণে তার উপরে কঠিন হয়ে যায়, তার জন্য দ্বিগুণ নেকী রয়েছে।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং তার মুখস্থ ভালো, তেলাওয়াতে দক্ষ ও পারদর্শী, সে আখেরাতে এমন পুরষ্কার পাবে যে, তার মর্যাদা সম্মানিত ও নেককার ফেরেশতাদের সাথে হবে এবং যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াতে তোতলাতে থাকে এবং বারবার পুনরাবৃত্তি করে; তার দুর্বল স্মৃতিশক্তির কারণে, সে তবুও তিলাওয়াত ত্যাগ করে না এবং এটি তার জন্য কঠিন ও কষ্টকর হয়, তার জন্য দুটি পুরষ্কার রয়েছে: পড়ার পুরষ্কার এবং কষ্ট ও বারবার তেলাওয়াত করার পুরুষ্কার।

Source
সহীহ বুখারী ও মুসলিম
Download image

Saved at original quality