Hadith for the World
Tap the image to view it full size
ফিকহ ও উসূলে ফিকহ
Available in 17 languages
«আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের জন্য দো‘আ বা বদ-দো‘আ করা ছাড়া কুনূত পড়তেন না।»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

হাদীস শরীফটি সে সব স্থানগুলো আলোচনা করেছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনূত পড়তেন। আর তা হচ্ছে কোন সম্প্রদায়ের জন্য দো‘আ বা বদ-দো‘আ করার সময়। এ দ্বারা বিপদের সময় কুনূত পড়ার বৈধতা প্রমাণিত হয়। এ ছাড়া ফরয সালাতে কুনূত পড়া প্রমাণিত নয়। সুতরাং কুনূত পড়া বিপদ-আপদ ও বিপর্যয়ের সময়ের সাথে খাস। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য দো‘আ বা কাফিরদের ওপর বদ-দো‘আর করার সময় কুনূত পড়তেন। আর এ কুনূত পড়া কোন সালাতের সাথে খাস নয়। বরং উচিত হলো সব সালাতেই কুনূত পড়বে।

Source
ইবন খুযাইমাহ এটি বর্ণনা করেছেন।
Download image

Saved at original quality