Hadith for the World
Tap the image to view it full size
ফিকহ ও উসূলে ফিকহ

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন:

Available in 42 languages
«আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: "তোমাদের একজনের একাকী সালাতের চেয়ে জামাতের সালাত পঁচিশ গুণ উত্তম। আর রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতারা ফজরের সালাতে একত্রিত হন।" তারপর আবু হুরায়রা বলেন: তোমরা যদি তুমি চাও পাঠ কর: إِنَّ قُرْآنَ الفَجْرِ كَانَ مَشْهُودًا} 'নিশ্চয় ফজরের সালাত উপস্থিতির সময়”। [আল-ইসরা: ৭৮]»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে, ইমামের সাথে জামাতে সালাত পড়ার প্রতিদান তার ঘরে বা বাজারে একাকী পঁচিশটি সালাত পড়ার চেয়ে উত্তম। এরপর তিনি উল্লেখ করেছেন যে রাত ও দিনের ফেরেশতারা ফজরের সালাতের জন্য একত্রিত হন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার প্রমাণ উদ্ধৃত করে বলেন: ইচ্ছা হলে পড়ুন: [নিশ্চয় ফজরের সালাত উপস্থিতির সময়] [আল-ইসরা : ৭৮] অর্থাৎ ফজরের সালাতে রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতারা উপস্থিত থাকেন।

Source
সহীহ বুখারী ও মুসলিম
Download image

Saved at original quality