Hadith for the World
Tap the image to view it full size
আকীদা

‘উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

Available in 61 languages
«‘উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের পিতা-পিতামহের নামে কসম করতে নিষেধ করেছেন।” উমার রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: আল্লাহর কসম! যখন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি, তখন থেকে আমি সেচ্ছায় বা ভুলক্রমে কখনোই তাদের নামে কসম করিনি।»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে জানিয়েছেন যে, নিশ্চয়ই মহান আল্লাহ পিতা-পিতামহের নামে কসম করতে নিষেধ করেছেন। সুতরাং কারো কসম করতে হলে সে যেন মহান আল্লাহর নামে কসম করে। তিনি ব্যতীত অন্য কারো নামে যেন কসম না করে। অতঃপর উমার রাদিয়াল্লাহু ‘আনহু উল্লেখ করেন, তিনি যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে তা থেকে নিষেধ করতে শুনেছেন, তখন থেকে সেচ্ছায় বা কেও আল্লাহ ছাড়া অন্যের কসম করেছেন আর তা তিনি মুখ দিয়ে বর্ণনা করেছেন এমনটি হয়নি।

Source
সহীহ বুখারী ও মুসলিম
Download image

Saved at original quality