Hadith for the World
Tap the image to view it full size
আকীদা

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

Available in 60 languages
«আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا». “যে ব্যক্তি কোনো সৎপথের দিকে আহ্বান করবে, সে তার অনুসরণকারীদের সমান সাওয়াব পাবে। এতে তাদের সাওয়াবসমূহ থেকে কিছুই কম হবে না। আর যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে আহ্বান করবে, তার উপর তার অনুসারীদের সমপরিমাণ গুনাহ বর্তাবে। এটা তাদের গুনাহ থেকে কিছুই কম হবে না।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি কথা বা কাজের মাধ্যমে কাউকে কোনো সৎপথের নির্দেশ করে, মানুষকে কল্যাণ ও মঙ্গলের পথে অনুপ্রাণিত করে ও আহ্বান করে, সে তার অনুসরণকারীদের সমান সাওয়াব পাবে। এতে অনুসারীদের সাওয়াবসমূহ থেকে কিছুই কম হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষকে বাতিল ও ভ্রষ্টতার দিকে আহ্বান করে, সে দিকের নির্দেশ করে, তার উপর তার অনুসারীদের সমপরিমাণ গুনাহ বর্তাবে। এটা অনুসারীদের গুনাহ থেকে কিছুই কম হবে না।

Source
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
Download image

Saved at original quality