Hadith for the World
Tap the image to view it full size
জীবনী ও ইতিহাস

আবূ বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত; তিনি বলেন,

Available in 39 languages
«আবূ বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত; তিনি বলেন, আমরা যখন গুহায় আত্মগোপন করেছিলাম তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, যদি কাফিররা তাদের পায়ের নীচের দিকে দৃষ্টিপাত করে তবে আমাদেরকে দেখে ফেলবে। তিনি বললেন, “হে আবূ বকর, ঐ দুই ব্যক্তি সম্পর্কে তোমার কী ধারণা আল্লাহ্ যাঁদের তৃতীয় জন”।»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

আমির আল-মুমিনীন আবু বকর আল-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় বলেছিলেন: আমরা যখন সাওর গুহায় ছিলাম, তখন মুশরিকরা আমাদের মাথার উপরে দাঁড়িয়ে ছিল, আমি তাদের পায়ের দিকে তাকালাম। আমি বললাম: হে আল্লাহর রাসূল, তাদের কেউ যদি তার পায়ের দিকে তাকাত, তাহলে সে আমাদের তার পায়ের নীচে দেখতে পেত। তিনি বললেন: হে আবু বকর, তুমি এমন দুই ব্যক্তি সম্পর্কে কী ভাবো, যখন আল্লাহ তাদের বিজয়, সাহায্য, সুরক্ষা এবং হেদায়েতের জিম্মাদার হিসাবে তৃতীয় ব্যক্তি?!

Source
সহীহ বুখারী ও মুসলিম
Download image

Saved at original quality