Hadith for the World
Tap the image to view it full size
দা‘ওয়াহ্ (আল্লাহর পথে আহ্বান) ও হিসবাহ (সৎকাজের আদেশ-অসৎকাজের নিষেধ)

আবূ মূসা আল-আশ‘আরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:

Available in 72 languages
«আবূ মূসা আল-আশ‘আরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “যখন বান্দা অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তখন তার জন্য তা-ই লেখা হয়, যা সে স্বগৃহে অবস্থানকালে সুস্থ অবস্থায় আমল করত।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে আল্লাহ তা‘আলার অনুগ্রহ ও রহমত সম্পর্কে বর্ণনা করেছেন। একজন মুসলিমের সাধারণ নিয়ম হলো সে সুস্থ ও মুকীম অবস্থায় নেক আমল করবে। অতপর যখন সে ওযরগ্রস্ত হবে, অসুস্থ হবে তখন তার পক্ষে আগের মতো আমল করা সম্ভব হয় না অথবা সফরে ব্যস্ত থাকলে বা অন্য কোন ওযর থাকলেও তার পক্ষে পূর্বের মতো নেক আমল করা সম্ভব হয় না। তখন আল্লাহ তার জন্য পরিপূর্ণ সাওয়াব লিখে দেন, যেমনিভাবে তাকে সুস্থ ও মুকীম অবস্থায় পরিপূর্ণ সাওয়াব দিতেন।

Source
এটি বুখারী বর্ণনা করেছেন।
Download image

Saved at original quality