Hadith for the World
Tap the image to view it full size
ফযীলত ও শিষ্ঠাচার

আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলতেন:

Available in 46 languages
«আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলতেন: “হে আল্লাহ! আমি আপনার নিকট হেদায়াত, তাকওয়া, অশ্লীলতা হতে পবিত্রতা এবং সচ্ছলতা প্রার্থনা করি।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি দোয়া ছিল: «اللهم إني أسألك الهدى» "হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত চাই," যা হল সৎপথ, সত্য জানার এবং তার ওপর আমল করার পথ, «والتقى» যা হল আল্লাহর আদেশ পালন এবং নিষেধকৃত কাজ থেকে বিরত থাকা, «والعفاف» যা হল নিষিদ্ধ বা অশোভন কাজ ও কথাবার্তা থেকে বিরত থাকা, «والغنى» যা হল মানুষের কাছে অভাবী না হওয়া, এমনভাবে যে, সে কেবল তার রব আল্লাহ তাআলার উপর নির্ভরশীল থাকে।

Source
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
Download image

Saved at original quality