Hadith for the World
Tap the image to view it full size
ফযীলত ও শিষ্ঠাচার

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:

Available in 61 languages
«আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “আমার সকল উম্মত ক্ষমা পাবে, তবে পাপ-প্রকাশকারী ব্যতীত। আর এক প্রকার প্রকাশ এই যে, কোনো ব্যক্তি রাতে কোনো পাপকাজ করে, যা আল্লাহ গোপন রাখেন; কিন্তু সকাল বেলা সে বলে বেড়ায়, ‘হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি।’ অথচ সে এমন অবস্থায় রাত্রি অতিবাহিত করেছিল যে, আল্লাহ তার পাপ গোপন রেখেছিলেন; কিন্তু সে সকালে উঠে তার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলে”।»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, গুনাহগার মুসলিমের জন্যে আল্লাহর ক্ষমা ও মার্জনা আশা করা যায়; সেই ব্যক্তি ব্যতীত যে অহংকার ও ঔদ্ধত্যের সাথে নিজের পাপ ঘোষণা করে। ফলে সে আল্লাহর ক্ষমার অযোগ্য। যেমন সে রাতে কোনো পাপকাজ করে, অতঃপর সকাল করে, আর আল্লাহ তা গোপন রাখেন; কিন্তু সকাল বেলা সে বলে বেড়ায় যে, সে গতরাতে অমুক পাপকাজ করেছে। অথচ সে এমন অবস্থায় রাত্রি অতিবাহিত করেছিল যে, তার রব তার পাপ গোপন রেখেছিলেন; কিন্তু সে সকালে উঠে তার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেললো!!

Source
সহীহ বুখারী ও মুসলিম
Download image

Saved at original quality