Hadith for the World
Tap the image to view it full size
ফযীলত ও শিষ্ঠাচার

আবূ মূসা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

Available in 59 languages
«আবূ মূসা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয় আল্লাহ তাআলা তার হাত রাতে প্রসারিত করেন যেন দিনের অপরাধীরা তাওবা করে এবং দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতের অপরাধীরা তাওবা করে, যে পর্যন্ত না পশ্চিম আকাশে সূর্য উঠবে।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, আল্লাহ তা‘আলা তাঁর বান্দা থেকে তাওবা কবুল করেন। যদি কোন বান্দা দিনের বেলায় গোনাহ করে আর রাতে তাওবা করে, আল্লাহ তার তাওবা গ্রহণ করেন। আবার যদি কোন বান্দা রাতে গোনাহ করে দিনে তাওবা করে, আল্লাহ তার তাওবাও গ্রহণ করে থাকেন। খুশি হয়ে এবং কবুল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর হাতকে প্রসারিত করেন। পৃথিবীর ধংস হওয়ার জানান দিয়ে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, সেদিন পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে, যখন সূর্য (পশ্চিম দিক থেকে) উদিত হবে, তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে।

Source
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
Download image

Saved at original quality