Hadith for the World
Tap the image to view it full size
ফিকহ ও উসূলে ফিকহ

ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন:

Available in 49 languages
«ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: প্রত্যেক গোলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা যব হোক এক সা’ পরিমাণ আদায় করা ফরয করেছেন এবং লোকজনের ঈদের সালাতের বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন।»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

রমযানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাত-উল-ফিতর ওয়াজিব করেছেন। এটি এক সা' পরিমাণ, যার ওজন চার মুদ্দ। মুদ্দ: একজন সাধারণ মানুষের দুই হাতের অঞ্জলি ভর্তি খেজুর বা যব হলো এক মুদ্দ। স্বাধীন ও দাস, পুরুষ ও মহিলা, তরুণ ও বৃদ্ধ প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব। যার নিকট নিজের এবং যাদের সে ভরণপোষণ করে তাদের এক দিন ও এক রাতের খাবারের চেয়ে বেশি আছে তার উপর ওয়াজিব। তিনি মানুষের ঈদের সালাতে যাওয়ার আগে এটি আদায় করার নির্দেশ দিয়েছেন।

Source
সহীহ বুখারী ও মুসলিম
Download image

Saved at original quality