Hadith for the World
Tap the image to view it full size
ফযীলত ও শিষ্ঠাচার

ইয়ায ইবনু হিমার আল মুজাশি’ঈ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাহ প্রদানকালে বললেন: তিনি হাদীসটি পুরো বললেন আর তাতে ছিল:

Available in 40 languages
«ইয়ায ইবনু হিমার আল মুজাশি’ঈ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাহ প্রদানকালে বললেন: তিনি হাদীসটি পুরো বললেন আর তাতে ছিল: “আল্লাহ তা‘আলা আমার নিকট অহী পাঠিয়েছেন যে, তোমরা পরস্পর বিনয়ী হও, যেন কেউ কারো উপরে অহংকার না করে এবং সীমালঙ্ঘনও না করে।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন আর তাঁর কথার মধ্যে ছিল: আল্লাহ তাঁর নিকট অহী করেছেন যে, মানুষ যেন নিজেদের মধ্যে বিনয়ী হয়, আর তা হল মানুষের কাছে তাদের ডানা নীচু করে এবং ভদ্র হয়ে, যাতে কেউ তাদের বংশ, সম্পদ বা অন্য কিছুর মাধ্যমে কারো উপর মহত্ত্ব, গর্ব বা সম্মান দাবি করে গর্ব না করে এবং কেউ কারো বিরুদ্ধে অন্যায় বা সীমালঙ্ঘন না করে।

Source
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
Download image

Saved at original quality