Hadith for the World
Tap the image to view it full size
আকীদা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কতিপয় স্ত্রী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

Available in 66 languages
«নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কতিপয় স্ত্রী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি গণকের কাছে যায় এবং (তার কথা সত্য ভেবে) কোন কথা জিজ্ঞেস করে, তার চল্লিশ দিনের সালাত কবুল হয় না।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে গণকের কাছে যাওয়া থেকে সর্তক করেছেন। গণক, জ্যোতিষী, হস্তরেখা ও পদরেখা দেখে ভবিষ্যৎবানীকারী ইত্যাদি সকলেই ভবিষ্যদ্বক্তার অন্তর্ভুক্ত, তারা সকলেই কোন কিছুর পূর্বাভাষ দেখে গায়েব জানার দাবী করে। আর তাদের কথা সত্য ভেবে শুধু তাদেরকে কোন কথা জিজ্ঞেস করলে, তাদের উক্ত পাপের শাস্তি ও বড় গুনাহের কারণে তাকে চল্লিশ দিনের সালাতের সাওয়াব থেকে আল্লাহ বঞ্চিত করেন।

Source
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
Download image

Saved at original quality