Hadith for the World
Tap the image to view it full size
আকীদা

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

Available in 62 languages
«আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তায়ালা তার আত্নমর্যাদাবোধ প্রকাশ করেন এবং মুমিনগণও আত্নমর্যাদাবোধ প্রকাশ করে। আল্লাহর আত্নমর্যাদাবোধ উজ্জীবিত হয় যখন মুমিন এমন কিছু করে যা তিনি হারাম করেছেন।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, আল্লাহ তাঁর আত্নমর্যাদাবোধ প্রকাশ করেন, তিনি ক্রোধান্বিত হন এবং অপছন্দ করেন, যেমনিভাবে মুমিনও আত্নমর্যাদাবোধ প্রকাশ করে, রাগ করে এবং কোন কিছু অপছন্দ করে। আর আল্লাহর আত্নমর্যাদাবোধে লাগার একটি কারণ হলো আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন, যেমন: যিনা, সমকামিতা, চুরি, মদ্যপান ইত্যাদি, মুমিন যখন তাতে লিপ্ত হয়।

Source
সহীহ বুখারী ও মুসলিম
Download image

Saved at original quality