Hadith for the World
Tap the image to view it full size
ফযীলত ও শিষ্ঠাচার

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:

Available in 70 languages
«আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল দ্বারা মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন: “আল্লাহর তাকওয়া ও উত্তম চরিত্রের কারণে।” জিজ্ঞাসা করা হল, কোন কাজের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? তিনি বললেন: “মুখ ও লজ্জাস্থানের কারণে।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যেসব কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে তন্মধ্যে সর্বাধিক বড় দুটি কারণ হলো: আল্লাহর তাকওয়া অবলম্বন ও উত্তম চরিত্র। আল্লাহর তাকওয়া তোমাকে এবং আল্লাহর আযাবের মধ্যে প্রতিরক্ষা সৃষ্টি করবে। আর তা অর্জিত হবে তাঁর আদেশ পালনের মাধ্যমে এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে। আর উত্তম চরিত্র: তা অর্জিত হবে হাস্যোজ্জ্বল চেহারা, অন্যের উপকার সাধন এবং কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার মাধ্যমে। অন্যদিকে জাহান্নামে যাওয়ার কারণসমূহের মধ্যে সর্বাধিক বড় দুটি কারণ হলো: মুখ ও লজ্জাস্থান মুখের গুনাহসমূহের অন্যতম হলো: মিথ্যা, গীবত, চোগলখোরি, ইত্যাদি। লজ্জাস্থানের গুনাহসমূহ হলো: যিনা, সমকামিতা ইত্যাদি।

Source
এটি তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।
Download image

Saved at original quality