Hadith for the World
Tap the image to view it full size
ফযীলত ও শিষ্ঠাচার

আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’আর মধ্যে একটি ছিল:

Available in 53 languages
«আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’আর মধ্যে একটি ছিল: "হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই নি’আমাত দূর হয়ে যাওয়া হতে, তোমার দেয়া সুস্থতা এমনকি নিরাপত্তা পরিবর্তন হয়ে যাওয়া থেকে, তোমার অকস্মাৎ শাস্তি আসা হতে এবং তোমার সকল প্রকার অসন্তুষ্টি থেকে"।»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করেছেন: প্রথমটি: (হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই) দ্বীনি ও দুনিয়াবী (নি’আমাত দূর হয়ে যাওয়া হতে) এবং আমি যেন ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকি ও নিয়ামত দূরকারী পাপসমূহ থেকে দূরে থাকি। দ্বিতীয়: (তোমার দেয়া সুস্থতা ও নিরাপত্তা ) মুসিবতে (পরিবর্তন হয়ে যাওয়া থেকে); কাজেই আমি তোমার নিকট স্থায়ী সুস্থতা এবং যাবতীয় ব্যথা ও ব্যাধি থেকে নিরাপত্তা প্রার্থনা করি । তৃতীয়: মুসিবত ও বিপদ জাতীয় (তোমার অকস্মাৎ শাস্তি আসা হতে); শাস্তি ও আযাব যখন হটাৎ ও অস্মাৎ চলে আসে তখন তাওবা ও শোধরানোর কোনো সময় থাকে না। কাজেই এই মুসিবত সবচেয়ে বড় ও কঠিন। চতুর্থ: (এবং তোমার সকল প্রকার অসন্তুষ্টি থেকে) এবং আপনার গোস্বার কারণ এমন সকল উপায় থেকে; কারণ আপনি যার ওপর গোস্বা করবেন সে অবশ্যই ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হল। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বহুবচনের শব্দ ব্যবহার করেছেন; যেন আল্লাহকে গোস্বাকারী সকল কথা, কর্ম ও বিশ্বাসকে শামিল করে।

Source
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
Download image

Saved at original quality