Hadith for the World
Tap the image to view it full size
ফিকহ ও উসূলে ফিকহ
Available in 17 languages
«আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি প্রথম আঘাতেই টিকটিকি হত্যা করে ফেলে, তার জন্য এত এত নেকী হয়, আর যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে মেরে ফেলে, তার জন্য প্রথম ব্যক্তি অপেক্ষা কম এত এত নেকী হয়। আর যদি তৃতীয় আঘাতে তাকে হত্যা করে, তাহলে তার জন্য (অপেক্ষাকৃত কম) এত এত নেকী হয়।” অপর এক বর্ণনায় আছে, “যে ব্যক্তি প্রথম আঘাতেই টিকটিকি হত্যা করে, তার জন্য একশত নেকী, দ্বিতীয় আঘাতে তার চাইতে কম (নেকী) এবং তৃতীয় আঘাতে তার চাইতে কম (নেকী) হয়।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যা করার প্রতি উৎসাহ ও প্রেরণা দিয়েছেন। তিনি জানান, যে ব্যক্তি প্রথম আঘাতেই সেটা হত্যা করে ফেলে, তার জন্য একশত নেকী লিপিবদ্ধ করা হয়, আর যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে সেটাকে মেরে ফেলে, তার জন্য প্রথম ব্যক্তি অপেক্ষা কিছু কম নেকী লেখা হয়। আর যদি তৃতীয় আঘাতে তাকে হত্যা করে, তার নেকী আরও কম লেখা হয়।

Source
এটি মুসলিম বর্ণনা করেছেন।
Download image

Saved at original quality