Hadith for the World
Tap the image to view it full size
ফযীলত ও শিষ্ঠাচার

আবূ সা‘ঈদ খুদরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

Available in 60 languages
«আবূ সা‘ঈদ খুদরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না এবং এক নারীও আরেক নারীর সতরের দিকে তাকাবে না। কোনো পুরুষ অন্য পুরুষের সাথে এক কাপড়ে শয়ন করবে না এবং কোনো নারীও অন্য নারীর সাথে এক কাপড়ে শয়ন করবে না।”»

Meaning translation ·

Explanation

The meaning in a few plain lines

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে, কোনো পুরুষ যেন অন্য পুরুষের গোপন অঙ্গ না দেখে এবং কোনো নারী যেন অন্য নারীর গোপন অঙ্গ না দেখে। গোপন অঙ্গ (আওরাত): এটি হলো শরীরের সেই সব অংশ, যা প্রকাশিত হওয়া লজ্জার কারণ হয়। পুরুষের গোপন অঙ্গ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ। নারীর ক্ষেত্রে,যার সাথে বিবাহ জায়েয এমন সকল পুরুষ জন্য তার সমস্ত শরীরই গোপন অঙ্গ(আউরত-সতর)। তবে অন্যান্য নারী ও মাহরাম (যার সাথে বিবাহ জায়েয নয়) পুরুষদের জন্য, সে সাধারণত ঘরের কাজ করার সময় যা প্রকাশ করে, তা প্রকাশ করতে পারবে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও নিষেধ করেছেন যে, কোনো পুরুষ যেন একই কাপড়ে বা একই চাদরের নিচে অন্য পুরুষের সাথে একান্তে না থাকে এবং কোনো নারী যেন একই কাপড়ে বা একই চাদরের নিচে অন্য নারীর সাথে একান্তে না থাকে। কারণ এটি তাদেরকে একে অপরের গোপন অঙ্গ স্পর্শ করার দিকে নিয়ে যেতে পারে। গোপন অঙ্গ স্পর্শ করা দেখার মতোই নিষিদ্ধ; বরং এটি আরও কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি আরও বড় ফিতনার দিকে নিয়ে যেতে পারে।

Source
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
Download image

Saved at original quality